মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মঘট আহ্বানের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারে পাশের মাঠে ফুটবল খেলছিল একদল শিশু-কিশোর। খেলা চলাকালীন ফুটবল সড়কে চলে গেলে সেটি আনতে যায় আবির আহমদ (১৪) নামের এক কিশোর। এ সময় রাস্তায় যাত্রীবাহী চলন্ত বাসের নিচে পড়ে চাপা গুরুতর আহত হয় আবির। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর বিক্ষুব্ধ স্থানীয়রা উক্ত বাসটিসহ আরও অন্তত ৬-৭টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ ঢাকা পোস্টকে বলেন, আজ সিলেট-জকিগঞ্জ সড়কে কোনো বাস চলাচল করেনি। আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলেছি আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা বাস ভাঙচুর করেছেন আমরা তাদের বিচার চাই। আমরা গতকাল রাতে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আজ রাতের মধ্যে প্রশাসন যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আমাদের ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সিলেট-জকিগঞ্জ সড়কে ধর্মঘট চলবে। যদি তাতেও কোনো সুরাহা না হয় তবে আগামী পরশুদিন বুধবার পুরো জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হবে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঢাকা পোস্টকে বলেন, গতকাল বাস ভাঙচুরের বিষয়ে শ্রমিকরা একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ব্যাপারটি তদন্তাধীন আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com