সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাটোরে জাল সনদে চক্ষু ক্যাম্প, দুই ভুয়া চিকিৎসকের দণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামে জাল সনদপত্র ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনার অভিযোগে দুই ভুয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ইউপি সদস্য জিল্লুর রহমান তোতার বাড়িতে ফ্রি চক্ষু ক্যাম্প চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার চোখের আলো চক্ষু হাসপাতালের চিকিৎসক পরিচয় দেওয়া শাহিন আলম ও স্বপ্না খাতুন। শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, চক্ষু ক্যাম্প পরিচালনার সময় তাদের সনদপত্র দেখতে চাইলে তারা কম্পিউটার থেকে তৈরি জাল সনদ দেখায়। যাচাই-বাছাইয়ের পর সেগুলো জাল প্রমাণিত হলে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর অধীনে তাদের দণ্ড দেওয়া হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, “এ ধরনের অপরাধ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com