সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুশান্ত কুমার সাহা মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পশ্চিম গাড়াখোলা এলাকায় মধুখালী থানার পিছনে একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে।

মৌমাছির কামড়ে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা এলাকায় দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহাশিন শেখকে (১৭) মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, হাসপাতালে আনার আগেই শুশান্ত সাহার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্তত ২০ থেকে ৩০ কামড়ের চিহ্ন দেখা যায়। তবে তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন। এছাড়াও দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com