সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘উদ্যোক্তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ম্যাংগো ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার উদ্যোক্তাবৃন্দের ব্যানারে এই সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আজাহার আলী।
ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমাইয়া আক্তার, আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ কামাল উদ্দিন, উদ্যোক্তা ইসমাইল খান শামীম, ভার্চুয়ালি যুক্ত ছিলেন লন্ডন প্রবাসী উদ্যোক্তা ও কিডস ল্যান্ড পার্কের এমডি মো. মেসবাহুল হক বাবু, ব্যবসাবিষয়ক শিক্ষাবিদ গোলাম কবির, উদ্যোক্তা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শহীদুল হক হায়দারী শহীদ মিয়া. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, নারী উদ্যোক্তা তাসলিমা বেগম, লুৎফুন্নেসা।
সেমিনারে শতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নেন। সেমিনারে উদ্যোক্তাদের উন্নয়ন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com