সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

তানোরে একটি পুকুর কুড়ি পরিবারের দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর তানোরে একটি পুরানো পুকুর পুনঃখনন না করায় গ্রামের প্রায় কুড়ি পরিবারের চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের প্রায় কুড়ি পরিবার তাদের গবাদিপশুর গোসল, জমিতে সম্পুরুক সেচ ও গৃহস্থালি কাজে ওই পুকুরের পানি ব্যবহার করতেন। পুকুর ভরাট হয়ে যাওয়ায় উপকারভোগী এসব পরিবার চরম বিপাকে পড়েছে।

জানা গেছে,উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৯৭, মৌজা যোগীশো, আরএস খতিয়ান নম্বর ৪৮৮,আরএস দাগ নম্বর ৪৯২,শ্রেণী পুকুর,পরিমাণ ৫৫ শতক। উক্ত পুকুর পুনঃখনন করা না হলে মাছ চাষ করা যাবে না,পাশাপাশি কুড়ি পরিবার পুকুরের পানি ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হবে। পুকুর পুনঃখনন অপরিহার্য হয়ে পড়েছে।কিন্ত্ত প্রশাসনের অনুমতি না থাকায় পুকুর পুনঃখনন করা যাচ্ছে না।গ্রামবাসি পুকুরটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে গত ২৯ জানুয়ারী বুধবার গ্রামবাসীর অনুরোধে পুকুর মালিক জাইদুর রহমান পুকুর পুনঃখননের জন্য অনুমতি প্রার্থনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আবেদন করেছেন।

এবিষয়ে জানতে চাইলে পাঁচন্দর ইউনিয়নের(ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ওই পুকুরটি পুনঃখনন অপরিহার্য, এটা করা গেলে গ্রামের কয়েকটি পরিবারের গৃহস্থালি কাজে পানির সমস্যা দুর হবে। তিনি বলেন, গ্রামবাসি কয়েকদিন যাবত তার কাছে আসছেন পুকুর পুনঃখননের অনুমতি নিতে,তবে তিনি তো অনুমতি দিতে পারেন না। তিনি বলেন,তিনি তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করতে বলেছেন।এবিষয়ে পুকুর মালিক জাইদুর রহমান বলেন, তারা পুকুর পুনঃখনন করতে চান, পুকুরের কোনো মাটি বাইরে দিবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com