সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ জানান, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। পরে সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক ফেলা গাছ অপসারণ করে। এতে যানচলাচল স্বাভাবিক হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পাশের সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাত দল এখানে আসে বলে জানা গেছে। ডাকাত দলকে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com