সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মিরপুরে আবাসিক ভবনের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাজাহান।

তিনি বলেন, রাত ২টা ১২ মিনিটের দিকে কাজীপাড়ায় ৯তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দেয়। চার ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি শাজাহান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com