সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ডেমরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে-সহ নিহত – ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা সোহেল ভূঁইয়া (৩৮)। তারা ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, রোববার সকালে ডেমরা থেকে সিলেটের মাজার জিয়ারতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com