সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

শিবগঞ্জ বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষ হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ এর বিতর্ক প্রতিযোগিতা চলছে। এতে উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার বিতার্কিক দল অংশগ্রহণ করছে।
সোমবার প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ৮টি ইউনিয়ন পরিষদের ৮টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। তার মধ্যে শিবগঞ্জ পৌরসভা বনাম উজিরপুর ইউনিয়ন পরিষদ দলের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৌরসভা দল বিজয়ী হয়। অন্যদিকে শ্যামপুর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ দলের মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয় শ্যামপুর, শাহবাজপুর ও দায়পুকুরিয়ার মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, বিনোদপুর ও মনাকষা দলের মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয় মনাকষা বিতার্কিক দল।
শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। স্পিকারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা আইসিটি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকারসহ অন্যরা।
প্রতিযোগিতায় বিতার্কিকরা যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে মাতিয়ে রাখেন পৌরসভার সম্মেলন কক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com