সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকআপ (মিনি ট্রাক) নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সিবাজার নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এসময় পিকআপটি রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে বাচ্চু মারা যায়। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি দুইটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয়। তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। এক ঘণ্টা পর আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com