সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন। তিনি এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করার পাশাপাশি তাদরেকে দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী মো. হুমায়ুন কবির সভা সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com