সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

তিন একর জমির তরমুজের চারা নষ্ট করেন প্রতিপক্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

লক্ষ্মীপুরের রামগতিতে তরমুজের ফলন (চারা) তুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামে নিজাম উদ্দিন পিংকুর চাষকৃত তরমুজ খেতে এ ঘটনা ঘটে। এ নিয়ে রামগতি থানায় একটি অভিযোগ করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে নিজাম উদ্দিন ও একই এলাকার আবদুশ সহিদ, আবদুর রবদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নিজাম উদ্দিন তার তরমুজ খেতে পানি দেওয়ার জন্য আবদুর রবের জমির আইলের ওপর দিয়ে আসা-যাওয়া করতেন। এতে আবদুর রব বাধা দেন এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ তরমুজের ফলন (চারা) নষ্ট করার হুমকি দিয়ে আসছিলেন। ৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে আবদুর রব গংরা নিজামের তিন একর জমির তরমুজের ফলন তুলে ফেলেন, যার ফলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com