সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নাচোলে স্মার্টকার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের দুটি পয়েন্টে স্মার্টকার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবার ৫৪০ টাকায় মিলছে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি।
বুধবার সকাল ৮টার দিকে কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বুধবার দেওয়া হয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের কার্ডধারীদের।
বাজারমূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে আনন্দ দেখা গেছে নিম্নআয়ের মানুষদের চোখেমুখে। এছাড়া তেল, চিনি, মসুর ডাল ও চাল একসাথে পেয়েও খুশি হয়েছেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা।
আজ বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রি হবে বাকি ৬টি ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে।
টিসিবির পণ্য নিতে আসা কসবা ইউনিয়নের আঝইর গ্রামের আব্দুল জব্বার বলেন, এভাবে প্রতিবার যদি একসঙ্গে টিসিবি পণ্য পাই তাহলে খুব ভালো হয়।
একই গ্রামের আইয়ুব আলী বলেন, আগের দুই-একবার তেল ছিল না তাই নিতে আসিনি। এবার এসেছি।
টিসিবির ডিলার মেসার্স নাহার ট্রেডার্সের মুসলিম উদ্দিন বলেন, সকাল থেকে টিসিবির পণ্য নিতে কার্ডধারীরা আসছে এবং পণ্য নিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, কসবা ইউনিয়নে ১ হাজার ২০ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
কসবা ইউনিয়ন পরিষদে কর্মরত আহসান হাবিব বলেন, কসবা ইউনিয়নের টিসিবির ফ্যামিলি কার্ডগুলো জমা নেয়ার পর আবারো তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তবে স্মার্ট মোবাইলে স্ক্যান হওয়ার পরে ওই নাম্বারে ওটিপি কোড যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com