সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রমজানে ট্রাকে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

পবিত্র রমজানে কম আয়ের মানুষের জন্য ট্রাকে নিত্যপণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকালে খুলনায় টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি উদ্বোধনের সময় বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার টন পণ্য বিক্রি করা হবে। এটি কম আয়ের মানুষের মূল্যস্ফীতির বোঝা কমাবে।

তিনি বলেন, প্রায় ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি দামে পণ্য সরবরাহ করে টিসিবি। রমজানে অতিরিক্ত ১২ লাখ পরিবারকে এই সেবা দেওয়া হবে। এটি বাজারদর স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে টিসিবি সব বিভাগীয় সদর ও পাঁচ দারিদ্র্যপীড়িত অঞ্চলসহ ১৩ এলাকার ১২ লাখ পরিবারের মধ্যে বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন ১০০ টাকা, চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৫৬ টাকা ধরা হয়েছে।

উপদেষ্টা স্মার্ট কার্ড রূপান্তরে খুলনার সাফল্য তুলে ধরে বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্ড অ্যাক্টিভেশন শেষ হবে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com