সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ডিবি পুলিশের অভিযানে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের ৩ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেটের একটি প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী আফরান শুভ (২২), আনসার সদস্য মোঃ হারুন অর রশিদ (৪৩) এবং গাড়ী চালক মোঃ বাবুল হাওলাদার (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সকলেই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং সাংবাদিকদের এতথ্য জানানো হয়। এসময় ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, জেলা পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোষ্ট দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয় পত্র, জরিমানা আদায়ের রেজিস্ট্রার,বাজার মনিটরিং অনুমতি পত্রসহ প্রতারনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা সাধারন মানুষের কাছ থেকে অভিযান পরিচালনার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেন। গ্রেপ্তারকৃত প্রতারক চক্রটির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com