সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছ ৫৮তম বিশ্ব ইজতেমা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাত বাংলাদেশ নিজামঊদ্দিন অনুসারীদের আয়োজিত তিন দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে।  তিন দিন দেশ-বিদেশের  লাখ লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতে শরিক হতে আসছেন মুসল্লিরা। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে।

আজ ফজরের পরের বয়ান করেন মাওলানা মোরসালিন  (দিল্লি নিজামউদ্দিন), তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন।

সকাল সাড়ে নয়টায় হেদায়েতের বয়ান শুরু হবে। হেদায়াতি বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতি বয়ানের পর বেলা বারোটার দিকে  আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমার এই পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

শনিবার বাদ আসর ভারতের মাওলানা মঞ্জুর (নিজামউদ্দিন) যৌতুক বিহীন নয়টি বিয়ে পড়ান। যাদের বিয়ে পড়ানো হয় তারা হলেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম,  মোঃ সাজ্জাদ হোসেন ও সজিব খান।

তাবলীগ জামাত বাংলাদেশ নিজামুদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজকের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি   ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে টানা ৬ দিন ব্যাপী ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।   মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com