সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মুন্সীগঞ্জে ১৭ বছরেও ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার হয়নি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

টঙ্গীবাড়িতে ১৭ বছরেও সেতুর রেলিং সংস্কার হয়নি। এমনটি অভিযোগ করেন স্থানীয়রা। উপজেলার মারিয়ালয়-শিমুলিয়া সংযোগ খালের ওপর নির্মিত সেতুর রেলিং নেই। ব্রিজের দুই প্রান্তের অ্যাপ্রোচ সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই অবস্থায় ব্রিজটি দিয়ে জনসাধারণ ও যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ব্রিজের এক প্রান্তে ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রাম ও অপর প্রান্তে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজার। প্রতিদিন সেতুটি দিয়ে দুই ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ যাতায়াত করে। টঙ্গীবাড়ি বাজার থেকে শিমুলিয়া গ্রাম হয়ে রহিমগঞ্জ বাজার, আলদি বাজার, লাখারণ, কাঠাদিয়াসহ বিভিন্ন বাজারে যাতায়াত সহজ সড়ক এটি।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ সেতুটি ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ছোট ছোট যানবাহন। সেতুর রেলিং না থাকায় আতঙ্কের মধ্য দিয়ে যানবাহন চালক ও যাত্রী সাধারণ পারাপার হচ্ছে। শিমুলিয়া গ্রামের মো. নুরুল ইসলাম জানান, এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট ছোট শিশু। সেতুর রেলিং না থাকায় কিছু দিন পর পর দুর্ঘটনার কবলে পড়ে এই অঞ্চলের সাধারণ মানুষ। প্রায় সময়ই রাতের অন্ধকারে পারাপারে সময় সেতুতে দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, সেতুটির রেলিংয়ের কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com