সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রমজানে গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গরু ও খাসির মূল্য নির্ধারণ করে দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ দাম নির্ধারণ করা হয়।

সভায় রমজান উপলক্ষ্যে প্রতিকেজি খাসির মাংস ১১০০ টাকা থেকে ১১৫০ টাকা এবং গরুর মাংস ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা বিক্রি নির্ধারণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। সভায় কেসিসি প্রশাসক পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন।

তিনি বলেন, আমাদের দেশে রোজার সময় দ্রব্যমূল্য উর্ধ্বমুখী হয়। যেখানে অন্যদেশে দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা হয়। দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজার রেখে ক্রেতাকে রশিদ দিতে হবে। বিক্রেতা যাতে পচাদ্রব্য বিক্রি না করে সেদিকে ব্যবসায়ীদের নজর রাখতে হবে। এছাড়া ক্রেতা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকেও খেয়াল রাখতে হবে।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. ইউসুপ আলী, কেসিসি সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, বাজার সুপার শেখ শফিকুল হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ নগরীর পাইকারী ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com