সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

কৃত্রিম সংকট তৈরি করে গুদামে সয়াবিন মজুত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে মেসার্স ইকরাই স্টোরে ক্রেতাদের কাছে সয়াবিন তেল বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরি করে গুদামে মজুত রাখার প্রমাণ মিলে।

পাশাপাশি প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ও রং খাবারের রং হিসেবে বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অপরাধের দায়ে কায়সার অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্সকে নির্ধারিত মূল্যের বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানিদের ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com