রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাস্তায়ই ইফতার সারতে হয় ট্রাফিক পুলিশদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ডিউটি অবস্থায় আজান পড়ে গেলে রাস্তায়ই কোনোরকম ইফতার সেরে নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশরা। তারা বলেন, তাদের ইফতারের চেয়ে মানুষ যেন সহজে সময়মতো বাসায় পৌঁছাতে পারে সেদিকে গুরুত্ব থাকে বেশি।

বাসায় পরিবার থাকলেও দায়িত্ব পালনে আসতে হয় ট্রাফিক সিগনালে। ডিউটি বিকালে থাকলে ইফতার রাস্তায়ই করতে হয়।

তারা আরো বলেন, অফিস ছুটি হলে মানুষকে যেন ইফতারের আগে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারেন এটিই থাকে তাদের মূল উদ্দেশ্য। ৫ টায় অফিস ছুটি হলেও প্রায় রাত ১০ টা পর্যন্ত রাস্তায় থাকে অতিরিক্ত চাপ।

অন্যান্য সময় অফিস ছুটির সময় ভিন্ন ভিন্ন হলেও, রোজায় সব অফিস একসাথে ছুটি হয়। তাই রাস্তায় চাপ থাকে কয়েকগুণ বেশি।

কাজের ফাঁকেই তাড়াহুড়ো করে ইফতার করে নেন তারা। সাধারণ জনগণ যেন তাদের পরিবারের সাথে ইফতার করতে পারে, সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারে সেজন্যই তাদের এই ত্যাগ। তাই, প্রশাসন ও সাধারণ জনগণের  উচিত তাদের দায়িত্ব পালনে সহযোগী ভুমিকা পালন করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com