রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

তানোরে একা পেয়ে নারীকে জোরপূর্বক ধর্ষণ! গ্রেফতার ধর্ষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্তা নারীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ খাইরুল ইসলামকে (২৪), গোদাগাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (৯ মার্চ) ভোর পৌনে ৪টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ খাইরুল ইসলাম (২৪), সে রাজশাহীর তানোর থানার সরনজাই (কাচারীপাড়া), গ্রামের  মোঃ সাজ্জাদের ছেলে।

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিখা খাতুনের (২৫), গত ১বছর আগে তার স্বামীর সাথে তালাক হয়ে যায়। সেই থেকে সে তার বাবার বাড়িতে বসবাস করছিলো। এরই মধ্যে গত ২মাস পূর্বে ভুক্তভাগীর সাথে  খাইরুলের পরিচয় হয়। এরপর থেকে সে শিখাকে বিভিন্ন সময় উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

এরই ধারাবাহিকতায় গত (২ মার্চ) রাত ৭টায় তানোর থানাধীন সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামে জনৈক হান্নান হাজীর গভীর নলক‚পের বারান্দায় দেখা করতে যায় শিখা। ওই সময় খাইরুল শিখা’কে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় শিখা নিজেই বাদী হয়ে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর রবিবার ভোরে র‌্যাবের কঠোর তৎপরতায় গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকা থেকে ধর্ষক খাইরুলকে গ্রেফতার করে।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com