শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

সদর উপজেলায় শাক-সবজির বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৯৯০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সরকারের ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৯০ জনকে বসতবাড়িতে চাষের জন্য শুধু বীজ, মাঠে ২০ শতক জমিতে চাষের জন্য ১৪০ জনকে লাউ বীজ, ১৫০ জনকে মিষ্টি কুমড়া বীজ, ১৭০ জনকে বেগুন বীজ ও ১৪০ জনকে শসা বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।
সদর উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকরামুল হক নাহিদ। এসময় উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহীনুর আলমসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, আগাম আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com