শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

স্কুলপর্যায়ে টাইফয়েড টিকা দেয়া শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে জেলাশহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যসহ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সিভিল সার্জন জানিয়েছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে শিক্ষপ্রতিষ্ঠান পর্যায়ে ৩ লাখ ৪০ হাজার ৯০০ জন ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার ২৫৩ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
তিনি আরো জানান, ১৮ কার্যদিবসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরের দুই সপ্তাহ ১ নভেম্বর থেকে কমিউনিটিতে গিয়ে টিকা দেয়া হবে। এই ক্যাম্পেইন সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দক্ষ জনবলের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com