শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আইডিএফ’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দারিদ্র্য বিমোচনের সংগ্রামে আমরা অবিচল এ স্লেগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)’র কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন। আইডিএফ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, আইডিএফ’র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শহীদুল আমীন চৌধুরী ও সাধারণ পরিষদ সদস্য হোসনে আরা বেগম। সারাদেশের মধ্যে রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল ভালো অবস্থানে থাকায় কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে তাদের মেধা, শ্রম ও দক্ষদা দিয়ে তাদের এই ভালো অবস্থান ধরে রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com