মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

আগামী ২৫ তারিখ সকালে মেয়ে জাইমাকে নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
আগামী ২৫ তারিখ সকালে মেয়ে জাইমাকে নিয়ে ঢাকায় নামবেন তারেক রহমান
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার। খবর বিবিসি বাংলা।

লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন বলেও জানান আব্দুস সাত্তার। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও (জাইমা রহমান) সঙ্গে নিয়ে আসবেন।

প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘সবকিছু ঠিক থাকলে’ আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। এক সপ্তাহ পরে, ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি। ১৭ বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com