বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-ছত্রাজিতপুর ইউপির ৭ নং ওয়ার্ডের সিমান্ত নিষ্পত্তির আবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সীমানা নিষ্পত্তির আবেদন জানিয়েছেন অত্র ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। সীমানা বিরোধ নিষ্পতি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন না দেয়ারও আবেদন জানান তিনি। এমর্মে তিনি প্রধান নির্বাচন বরাবর একটি আবেদন প্রেরন করেছেন। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ, সহকারী কমিশনার (ভুমি) শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদনও করেন। ছত্রাজিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের বিভিন্ন দপ্তরে পাঠানো আবেদন সুত্রে জানা যায়, ছত্রাজিতপুর ইউনিয়নটি পুর্বে ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ছিল। ঘোড়াপাখিয়া ইউনিয়ন ভেঙ্গে ২টি ইউনিয়ন করা হয়। একটি ঘোড়াপাখিয়া ইউনিয়ন এবং অপরটি ঘোড়াপাখিয়া মৌজার ১-৫ নং সীট নিয়ে ১৬নং ছত্রাজিতপুর ইউনিয়ন গঠিত হয়। কিন্তু ঘোড়াপাখিয়া মৌজার ১-৫ সীটের অধিবাসীরা ছত্রাজিতপুর ইউনিয়নের মধ্যে বাস করলেও খাজনাসহ অন্যান্য ট্যাক্স ঘোড়াপাখিয়া ইউনিয়নে দিয়ে থাকেন এবং তারা কোন ইউনিয়নের ভোটার সেটাও নিশ্চিত হতে পারছেন না। এরফলে তারা তাদের সাংবিধানিক অধিকার ভোট দেয়া হতে বঞ্চিত হচ্ছে। সীমানা বিরোধ নিষ্পত্তি হলে অত্র সীটের নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবেন এবং ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নের অনেকদিনের সীমানা বিরোধ হতে মুক্তি পাবে। আবেদনে সীমানা বিরোধ নিষ্পত্তি করে নির্বাচনের তফসিল ঘোষনা করার আবেদন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com