বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মাঠেই হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলি জাকি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
মাঠেই হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলি জাকি
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: মাঠে হার্ট অ্যাটাক, হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা বললেন দেহে প্রাণ নেই। এভাবেই না ফেরার দেশে চলে গেলেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এর সহকারী কোচ মাহবুব আলি জাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, শনিবার সকালে, রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে ম্যাচে আগে অনুশীলনের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর (কৃত্তিম শ্বাসপ্রস্বাস) দেয়া হয়, এরপর অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিলেটের একটি হাসপাতালে। অ্যাম্বুলেন্সেও তার শ্বাসপ্রস্বাস চলছিল তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আর তার হৃদস্পন্দন পাননি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

মাহবুব আলম জাকি ছিলেন একজন পেস বোলিং কোচ, তাসকিন আহমেদের উঠে আসার নেপথ্যের কারিগর। ২০২০ সালের অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলের কোচিং প্যানেলেরও সদস্য ছিলেন জাকি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন তালিকাভুক্ত কোচও ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com