রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে লবনের কার্গো ট্রাকে ১২৬ কেজি গাঁজাসহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।

 

র‌্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এই অভিযান চালায়।
শনিবার (১০ জানুয়ারি) সকালে র‌্যাব জানায়, কার্গো ট্রাকটিতে ১৩ হাজার কেজি লবণ নিয়ে যাওয়া হচ্ছিল। তার ভেতরে পাচার করা হচ্ছিল ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com