মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভোটের গাড়ি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালিয়েছে।  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামের সামনে এসে পৌঁছায়।
দুপুর সাড়ে ১২টায় ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এ সময় তিনি বলেন, ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শিক্ষার্থী ও তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন।
ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।
এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ/পিভিসি প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যাকাণ্ড, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। গাড়ির অডিও-ভিজ্যুয়াল বার্তার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com