
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে জেলা বাস, ট্রাক, মাইক্রোবাস ও অ্যালেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার (৪ জুলাই) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস|সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধ, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ ও যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী সেবায় অ্যা¤^ুলেন্সের দ্রুত চলাচল এবং দূরপাল্লার গাড়ির চলাচলে নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়|সভায় নিরাপদ সড়ক ও জনসেবা নিশ্চিতে পুলিশ ও পরিবহন মালিক সমিতি একযোগে কাজ করবে বলে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়|
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাতসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি দানিউল হক ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন উপস্থিত ছিলেন|জনগণের সেবায় এবং পরিবহন সেক্টরের সেবার মান উন্নয়নে জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সর্বদা পাশে আছে এবং থাকবে|