বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে এক মার্কেটে ৩টি দোকান ও বাড়িতে অটো ভ্যান চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০০৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মার্কেটের তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টা হতে ৪টা পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে সদর মডেল থানা পুলিশ এসে চুরি হওয়া দোকান পরিদর্শন করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নৈশ-প্রহরী জামালকে আটক করেছে। চুরি হওয়া দোকানের মালিক মেসার্স প্রান্তিক নুর ব্যাটারীর মালিক নুরুল ইসলাম জানান, প্রায় ৮-১০ জন চোর নৈশ-প্রহরী জামালকে বেঁধে একটি ট্রাকে আটকে রেখে চুরি করে। চোররা তার দোকানের প্রায় ২ লক্ষ টাকার ব্যাটারী ও নগদ ৩৭ হাজার টাকা নিয়ে গেছে। চুরি হওয়া মেসার্স সিয়াম মটরস এর মালিক উজ্জ্বল জানান, তার দোকানের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার টায়ার নিয়ে গেছে। অপর দোকান মেসার্স সৌদিয়া টায়ার মটরস এর মালিক আব্দুল মালেক জানান, তার দোকান হতে প্রায় ১০ লক্ষ টাকার টায়ার নিয়ে গেছে চোরেরা। ঐ মার্কেটের এক দোকানদার জানান, সিসিটিভি ফুটেছে দেখা গেছে, চোরেরা রাত ২টা হতে ৪ টা পর্যন্ত ওই মার্কেটের তিনটি দোকানে চুরি করা টায়ার ও ব্যাটারি একটি ট্রাকে তুলছে। তারপর তার ট্রাকটি নিয়ে বিশ্বরোডের দিকে নিয়ে যায়। মেসার্স সিয়াম মটরস এর মালিক উজ্জ্বল জানান, নৈশ-প্রহরী জামালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। অপরদিকে, একই রাতে পৌর এলাকার উপর নিমগাছি সরকার পাড়া এলাকার রমজান আলির বাড়ি থেকে একটি অটোভ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা। অটোভ্যান মালিক মৃত আব্দুস সাত্তারের ছেলে রমজান আলি জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে চোরেরা আমার শেষ সম্বল অটোভ্যানটি চুরি করে নিয়ে গেছে। তিনি জানান বাড়িতে প্রতিদিনের মতো অটোভ্যান রাতে চার্যে দেয়া ছিলো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অটোভ্যান চোরেরা নিয়ে গেছে। অনেক খুঁজাখুজি করে না পেয়ে সদর মডেল থানায় জিডি করেছি। আরও বলেন, আমার অটোভ্যানটির মূল্য ৫০ হাজার টাকা। আমি একজন হতদরিদ্র অটোভ্যান চালক, এটি আমার শেষ সম্বল ছিলো। চুরি হয়ে যাওয়ায় আমাকে ৪ কন্যা সন্তান নিয়ে পথে বসতে হবে বলে কান্নায় ভেঙে পড়েন সহায় সম্বলহীন রমজান আলি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com