বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মিশা-জায়েদের পদত্যাগ দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১৫০৭ বার পঠিত

বিনোদন নিউজ : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সমিতির ‘বঞ্চিত’ শিল্পীরা। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন অভিনেত্রী সাদিয়া মির্জা, বেবি, পারভীন, অভিনেতা ডেঞ্জার নাসিম, লিটনসহ চলচ্চিত্র শিল্পীরা।

মানববন্ধনে অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অবিলম্বে বিতর্কিত মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে হবে। অন্যায়ভাবে আমাদের সদস্য পদ বাতিল করেছে এই কমিটি। অবিলম্বে আমাদের সদস্য পদ ফিরিয়ে দিতে হবে। না হয় মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

তিনি বলেন, আমার ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এরকমও আরও অনেকের সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু মিশা সওদাগর ও জায়েদ খান প্রতিহিংসা চরিতার্থ করতেই আমাদের সদস্য পদ বাতিল করেছে।

এর আগে গত জুলাই মাসে শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com