সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

খুলেছে দোকানপাট-শপিং মল, চাঞ্চল্য ফিরেছে দেশের দোকান ও শপিং মলগুলোতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বার পঠিত
খুলেছে দোকানপাট-শপিং মল, চাঞ্চল্য ফিরেছে দেশের দোকান ও শপিং মলগুলোতে
ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : চলমান লকডাউনের মেয়াদ শেষ হতে এখনো তিন দিন বাকি। তবে তার আগেই আজ রবিবার (২৫ এপ্রিল) দোকানপাট ও শপিং মল খুলেছে। এর মধ্য দিয়ে টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ চাঞ্চল্য ফিরেছে দেশের দোকান ও শপিং মলগুলোতে।

সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আসছে ঈদ উপলক্ষে দোকান মালিক এবং কর্মচারীসহ সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে আজ রবিবার দোকানপাট খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলে সূত্র জানায়। যদিও সকাল থেকে শপিং মল, দোকানপাটে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার বিষয়টি তেমন লক্ষ করা যায়নি।

সকাল ১০টার দিকে নিউমার্কেট, চাঁদনী চকসহ আশপাশের সব শপিং মল ও দোকানপাট খোলা দেখা গেছে। ভিড়ও বাড়ছে ধীরে ধীরে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মলে প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন মালিক-কর্মচারীরা। শপিং মলের সামনে জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

কয়েকজন দোকান মালিক জানান, বিকেল ৫টায় বন্ধ করার নির্দেশনা রয়েছে। কিন্তু রোজার সময় ক্রেতারা বেশি আসে ইফতারের পর। এদিকে গণপরিবহন বন্ধ। কাছের মানুষ যারা, তারাই আসবে। দূরের ক্রেতারা আসতে পারবে না। বাস চলাচল শুরু হলে হয়তো বিক্রি বাড়বে।

পুলিশ জানিয়েছে, শপিং মল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে। এ বিষয়ে নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া মার্কেটের দোকানিরা জানান, কাউকে কোনো কিছু দেখাতে হয়নি। পুলিশও কিছু জিজ্ঞাসা করেনি। এ ছাড়া তারা সবাই আশপাশেই থাকেন।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে দ্বিতীয় ধাপের প্রথম চেষ্টায় ৫-১১ এপ্রিল কিছুটা কড়াকড়ির চেষ্টা করলেও কার্যত তাতে সফলতা আসেনি। এরপর ১৪ এপ্রিল থেকে দেশে শিল্পপ্রতিষ্ঠান খোলা রেখে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এর পর ২১ এপ্রিল লকডাউন তুলে না নিয়ে এর মেয়াদ বাড়ানো হয় আরো এক সপ্তাহ। আগামী ২৮ এপ্রিল শেষ হবে চলমান লকডাউন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com