সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক না পরলে ‘কঠোর’ ব্যবস্থা, হুঁশিয়ার করলো সরকার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) সরকারের এক তথ্য বিবরণীতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

এতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

গত বছর জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়।

সরকারি হিসাবে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৫০ জন হয়েছে, যাদের মধ্যে শেষ এক হাজারের মৃত্যু হয়েছে মাত্র দশ দিনের মধ্যে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৪ এপ্রিল থেকে দেশে যে কঠোর বিধিনিষেধ চলছে, তার মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com