সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ঈদের ছুটি ৩ দিনের বেশি নয় শিল্প-কারখানায়,শুধু জেলার মধ্যে গণপরিবহন চলবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে লকডাউনের আদলে দেওয়া চলমান বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঈদের ছুটি তিনদিনই থাকছে। নিজ নিজ কর্মস্থলে রাখতে শিল্প-কারখানা তিনদিনের বেশি ছুটি দেওয়া যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ এপ্রিল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। আর লকডাউন বেড়েছে রোববার (১৬ মে) পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ মে) ভার্চুয়্যাল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিনদিন। এর মধ্যে দু’দিন পড়েছে শুক্র ও শনিবার।

সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে।

লড়ডাউন বাড়ানোয় এবার এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকছে। শুধু জেলার মধ্যে গণপরিবহন চলবে। বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com