সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণের অগ্রগতি ৬৩ শতাংশ: কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৩ দশমিক ২৬ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৪ দশমিক ৭৯ শতাংশ বলেও তিনি জানান।

মঙ্গলবার (১১ মে) সকালে প্রথম মেট্রো ট্রেন সেট এবং মেট্রোরেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

উত্তরা এলাকায় মেট্রোরেল ডিপো পরিদর্শনে তিনি প্রধান অতিথি হিসেবে নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এছাড়া জাপানের অ্যাম্বাসেডর এবং জাইকার কান্ট্রি ডিরেক্টর ডিপো স্থলে উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৩ দশমিক দুই ছয় শতাংশ। প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৪ দশমিক সাত নয় শতাংশ।

তিনি আরো বলেন, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও এলাকা থেকে মতিঝিল এলাকার অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫৯ দশমিক সাত আট শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম, রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫৪ দশমিক চার শূন্য শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com