বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিষ পানে এক কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৫৭ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে বিষপান করে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ মে) দিবাগত রাত ২ টায় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই মৃত ব্যক্তি তার নিজ বাড়ির বশত ঘরে বিষপান করেন। মৃত ব্যক্তি ফুলবাড়ি গ্রামের নিয়ামত আলীর ছেলে দেলোয়ার হোসেন। ঘটনাটি নিশ্চিত করেন নাচোল থানার ওসি সেলিম রেজা। তিনি বলেন, নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে, বাড়ির সবার অগোচরে বিষপান করে। কিছুক্ষণ পর জালা যন্ত্রণা সইতে না পেরে ছটফট করতে থাকে। বাড়ির লোকেরা টের পেলে পরিবারের লোকজনেরা চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হয়। হাসপাতাল পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়। তিনি আরোও জানান, পরিবারের লোকজন থানায় না জানিয়ে ওই মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে নাচোল থানা পুলিশ সংবাদ পেয়ে ওই মৃত ব্যক্তির বাড়িতে যায়। বাড়ি থেকে মরদেহটি থানায় আনা হয়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফের ওই আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহটি তার পরিবারের নিকট প্রেরণ করা হবে বলেও জানান ওসি ফরিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com