মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দেশে প্রথম ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্য : আইইডিসিআর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩২০ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : দেশে প্রথম করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যর ঘটনা ঘটেছে। ভারতের চিকিৎসার জন্য গিয়েছিলেন দুই জন ক্যান্সার আক্রান্ত রোগী। তাদের চিকিৎসা শেষে দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা মারা যান , তাদের একজন করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত ছিলেন।
আজ সোমবার (১৭ মে ) এ তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণের তুঙ্গে থাকা করোনাভাইরাসের ‘ভারতীয় ভেরিয়েন্ট’ গত ০৮ মে প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয়েছিল। ভারতফেরত ছয়জনের শরীরে এই ভাইরাসটি শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছিল আইইডিসিআর।তবে বেশ কিছুদিন ধরে সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কে সতর্ক করে আসছিল। এ বিষয়ে বলা হচ্ছিল এই ভেরিয়েন্ট দেশে ঢুকলে বিপদ অনেক বেশি হবে। দেশে এরই মধ্যে ঢুকে পড়েছে এই ভেরিয়েন্ট। দেশে প্রথমবারের মতো মৃত্যুও ঘটাল।

স্বাস্থ্যবিধি না মেনে গত কয়েক দিনে মানুষ যেভাবে মার্কেটে ঈদের কেনাকাটা করতে ভিড় করেছে এবং লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটেছে তাতে এই ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়লে শিগগিরই বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com