বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩১৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ঢাকা কমলাপুর স্টেশন থেকে কয়েকটি জেলায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার সকালে অর্ধেকেরও কম যাত্রী নিয়ে তিনটি ট্রেন ছেড়ে গেছে। ট্রেন চলাচলের সিদ্ধান্ত বিকেলে আসায় এবং ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু হতে রাত হওয়ায় লোকজন প্রথম দিন টিকিট কাটতে পারেনি। এ কারণে প্রথম দিনে যাত্রী অনেক কম।

ট্রেনের টিকেট অনলাইনে হওয়ায় অনেকে টিকেট কাটার বিষয়টি জানতেন না বলেও জানিয়েছেন।

এর আগে সকালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, এখন থেকে ট্রেনের টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে করা হবে। তাহলে টিকেট নিয়ে জনগণের ভোগান্তি কিছুটা কমবে।

তবে এই সময় মন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া রেলপথে ভ্রমণে নিরুৎসাহিত করেছেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশে আসার পর সংক্রমণ ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে বাস–ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। গত ঈদে এ ধরনের পরিবহন বন্ধ থাকায় নানা দুর্ভোগ নিয়ে লোকজন কর্মস্থল থেকে বাড়ি ফিরেছেন। ঈদ শেষে ভোগান্তি পোহাতে পোহাতে তারা ফের কর্মস্থলে ফিরেছেন।

দীর্ঘ দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে আন্তঃজেলা গণপরিবহন চালুর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে সরকার। তবে ট্রেন ও বাস চলার ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com