সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের পড়ানো হয়েছে লাল ফিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৭৩ বার পঠিত
 ফয়সাল আজম অপু : অবশেষে নানান জল্পনা কল্পনার পর সোনামসজিদ বন্দর ব্যবহারকারি ভারতীয় ট্রাক চালক ও সহকারিদের গলায় পরানো হয়েছে লাল ফিতা। বৃহস্পতিবার সকালে প্রবেশমুখ জিরোপয়েন্টে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্য এবং পানামা কর্তৃপক্ষ তাদের গলায় লাল ফিতা পরিয়ে দেন। সোনামসজিদ বন্দর পরিচালনাকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান,সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনার হটস্পটে পরিনত হয়েছে। তা থেকে উত্তোরনের জন্য জেলায় চলছে সাত দিনের কঠোর লকডাউন। এরই মাঝে ভারতে ছড়িয়ে পড়েছে মহামরি ভ্যারিয়েন্ট। মাইনুল ইসলাম আরও জানান, প্রতিদিন অন্তত ১ হাজার ভারতীয় ট্রাক চালক এবং সহকারি বাংলাদেশে গাড়ী নিয়ে প্রবেশ করে। তারা বন্দরে এসে অবাধে এসে চলাফেরা করায় আতঙ্কিত হয়ে পড়েছিল বন্দর ব্যবহারকারিরা। বিশেষ করে হাজার হাজার শ্রমিকদের নিয়ে উদ্বিগ্ন ছিল জেলার মানুষ। লাল ফিতা পরিয়ে এখন হতে ভারতীয়দের আলাদা করা হল। যতক্ষন পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে সব সময় ফিতা গলায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেও ফিতা ব্যবহার না করে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনা কমিটির সভাপতি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিব আল রাব্বি জানান, ভারতীয় ট্রাক চালক এবং সহকারিদের অবাধ চলাচলের কারনে ভারতীয় ভ্যারিন্টে নিয়ে আতঙ্কিত সীমান্তবর্তী জেলার মানুষ। তাদের মাধ্যমে কেও যেন সংক্রমিত হতে না পারে সে জন্যই ভারতীয় চালক ও সহকারিদের লাল ফিতা পরানোর ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত করোনার সংক্রমন থাকবে ততদিন পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com