সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৫৬ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ৩২ জনের মৃত্যু হলো। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন সদর উপজেলার রোজলি বেগম (৭৫), সাকেরা বেগম (৫০) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একরামুল হক (৭০)। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন করোনা পজিটিভ এবং একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তারা চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবেটিকসহ অন্যান্য রোগেও ভুগছিলেন তারা। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩১টি স্যাম্পল র্যাপিড এন্টিজেন টেস্ট করে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যা পরীক্ষার প্রায় ৩৪%। চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ১ হাজার ১১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com