বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৪৬ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ৪৬ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (৩১ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর বিল থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশটি মাঝপাড়ার এলাকার মৃত আক্তার শেখের ছেলে সোহেলের (৩৬)। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ১৫ এপ্রিল আজাইপুর বিলে গোসল করতে গিয়ে বাড়ি ফিরে না আসলে ৯৯৯ কল দেয় তার পরিবারের লোকজন। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরী দল উপস্থিত হয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার মরদেহ খুঁজে পায়নি। সোমবার (৩১ মে) বিলের কচুরিপানা পরিষ্কার করার সময় পরিচ্ছন্ন কর্মীরা তার মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে জানায়। ওসি আরোও জানায়, দীর্ঘদিন থেকে মরদেহটি পানিতে থাকার কারনে মুখমন্ডল বিকৃত হয়ে নষ্ট হয়ে গেছে। লাশের কোমরে গামছা দেখে তার ভাই জহুরুল লাশ চিহ্নিত করে। কোন ধরনের ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোজাফফর হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com