সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩১৯ বার পঠিত
ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কিশোরে নিহত হয়েছে। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা পূর্ব পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শিহাব উদ্দিন(১২) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা-পারচৌকা পূর্বপাড়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শিহাব পার্শবর্তী সিংনগর গ্রামে নানার বাড়ি হতে সাইকেল যোগে বাড়ি ফিরার পথে পারচৌকা ও সিংনগর গ্রামের মোড়ে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।এ সময় স্থানীয় ও তার পরিবার আত্মীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাবার পথে নিহত হয়। এব্যাপারে শিবগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা এস.আই শাহরিয়ার পারভেজ জানান, সংবাদ পেয়ে দূর্ঘটনায় নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়। এই দূর্ঘটনার সাথে জড়িত পিকআপ ও চালককে আটক করে, পুলিশের হাতে হস্তান্তর করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com