বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিগগিরই আইএটিএ’র আন্তর্জাতিক ট্রাভেল পাস চালু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : বিমান যাত্রীদের এক দেশ থেকে আরেক দেশে চলাচলের জন্য আন্তর্জাতিক ট্রাভেল পাস চালু করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন (আইএটিএ)। আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি বেশ কিছুদিন আগেই এই উদ্ভাবনের ঘোষণা দিয়েছিল। এখন সংস্থাটি সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে।
এ পাসটি হচ্ছে একটি অ্যাপ, যা কোনো দেশে প্রবেশের ক্ষেত্রে যাত্রীর করোনা টেস্ট করা আছে কী না কিংবা ভ্যাকসিন নিয়েছেন কী না তা নিরীক্ষা করবে। করোনা টিকা কিংবা ভ্যাকসিন অনুমোদিত কর্তৃপক্ষ দিয়েছে কী না, তাও যাচাই করবে এ অ্যাপ।
আইএটিএ’র মহাপরিচালক উইলি ওয়ালশ গত বৃহস্পতিবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই আইএটিএ ডিজিটিাল ট্রাভেল পাস চালু হতে যাচ্ছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান সংস্থাগুলোর কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। তারা ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। আমরা আশা করছি শিগগরিই ট্রাভেল পাস চালু হবে।
উইলি ওয়ালশ আরো জানান, এ্যামিরেটস, ইত্তিহাদ, সৌদি, গালফের মতো উড়োজাহাজ সংস্থা এবং আঞ্চলিক কয়েকটি উড়োজাহাজ কোম্পানি পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু গন্ত্যেবে আইএটিএ ট্রাভেল পাস ব্যবহার করতে পারবে। এ জন্য ইতোমধ্যেই ৬০ হাজার মানুষ পরীক্ষামূলক নিবন্ধন কার্যক্রমে নিবন্ধন করেছেন।
আইএটিএ মহাপরিচালক উইলি ওয়ালশ, বিভিন্ন দেশের সরকারকে করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইন বিষয়ে বেশি ফি নির্ধারণ না করার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ বর্তমানে বিমানে মানুষ খুব কম চলাচল করছে এবং মানুষের আর্থিক অবস্থা খারাপ। আর নিয়মিত বিমান চলাচল না করায় বিমান সংস্থাগুলোর আর্থিক অবস্থাও ভালো না।
আইএটিএ ট্রাভেল পাসের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণের আগে করোনা পরীক্ষা ও ভ্যাকসিনেশন চাহিদা সম্পর্কিত তথ্য যাচাইয়ের জন্য একটি ‘ডিজিটাল পাসপোর্ট’ সৃষ্টি করা যাবে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান সংস্থাটির সঙ্গে আগেভাগেই করোনা পরীক্ষার ফল ও ভ্যাকসিনেশন সনদ শেয়ার করতে পারবেন যাত্রীরা। নতুন এই অ্যাপের মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত সব ডকুমেন্ট ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থাপনার সুযোগ মিলবে। আইএটিএ ট্রাভেল পাসের অধীনে ভ্রমণ সংক্রান্ত চাহিদার বিবরণ থাকবে। তাই যাত্রীরা যেকোনো গন্তব্যে ভ্রমণ ও প্রবেশের জন্য প্রয়োজনীয় সব সঠিক তথ্য পাবেন। ইমিগ্রেশন কর্মকর্তারাও যাত্রীদের করোনা বিষয়ক তথ্য পাবেন।
এছাড়া টেস্টিং ও ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোর একটি রেজিস্টার থাকবে। এতে অনুমোদিত ল্যাবরেটরি ও পরীক্ষা কেন্দ্রগুলোর ফল ও ভ্যাকসিনেশন সনদ সুরক্ষিতভাবে যাত্রীদের পাঠাতে পারবেন। যাত্রীদের নিরবচ্ছিন্ন ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে আইএটি’র ব্যবস্থাপনায় পরিচালিত বৈশ্বিক রেজিস্টারে সব অংশীদারের প্রয়োজনীয় তথ্য থাকবে।
করোনা মহামারির কারণে অনেক দেশ এখন ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। বেশকিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধি-নিষেধ ও কড়াকড়ি। ফলে চাইলেই এক দেশের নাগরিক অন্য দেশ ভ্রমণ করতে পারছেন না। এতে বিপর্যয়ের মুখে পড়েছে সারা বিশে^র বিমান সংস্থা এয়ারলাইন শিল্প। সেটি কাটিয়ে উঠতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে আইএটিএ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com