সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫০৪ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ফটো

অনলাইন নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুইদিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে তিনি ঢাকায় আসছেন বলে সূত্রে জানা গেছে। আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

রোববার (২৪ এপ্রিল) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ২০২১ সালে ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়ই বাংলাদেশ সফর করেছেন। সঙ্গত কারণেই এবার বাংলাদেশের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা রয়েছে।

ঢাকা সফরকালে জয়শঙ্কর সে বিষয়ের ওপর বিশেষ জোর দেবেন জানিয়ে এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, আগামী জুলাই মাসে এটি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com