শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার প্রধান নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে থাকায় সবকটি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ (সুরমা) পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৭.২৫ মিটার, যা বিপৎসীমা ৭.৮০ মিটারের তুলনায় ০.৫৫ মিটার নিচে। আগের দিন সন্ধ্যা ৬টায় পানির স্তর ছিল ৭.৩২ মিটার এবং বুধবার সকাল ৬টায় ছিল ৭.২৬ মিটার। গত ২৪ ঘণ্টায় এ স্টেশনে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

লাউরেরগড় পয়েন্টে পানির উচ্চতা ৬.৮৮ মিটার, যা বিপৎসীমার ১.১৭ মিটার নিচে রয়েছে। সেখানে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।ছাতক পয়েন্টে পানির উচ্চতা ৮.৬২ মিটার, যা বিপৎসীমার ০.০৮ মিটার নিচে অবস্থান করছে। এ স্টেশনে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।দিরাই পয়েন্টে পানির উচ্চতা ৬.০৭ মিটার রেকর্ড করা হয়েছে। এ স্টেশনের বিপৎসীমা ৬.৫৫ মিটার হলেও পানির স্তর এখনও নিরাপদ অবস্থানে রয়েছে।

অন্যদিকে, জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনে বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক মূল্যায়ন করা হয়নি। তবে এসব স্টেশনেও পানির স্তর স্থিতিশীল রয়েছে।পাউবো সূত্র জানায়, জেলার কোথাও বর্তমানে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে না। উজানে ভারী বৃষ্টিপাত না হলে আগামী দিনগুলোতেও পানির স্তর আরও কমতে পারে। তবে মৌসুমি বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com