সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

সফটওয়ার ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান রেজিস্ট্রার জেনারেলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধির প্রয়োগ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ইনফরমেশন সিস্টেম (বিডিআইআরএস) সফটওয়ার ব্যবহার এবং বাল্যবিয়ে, শিশুর প্রতি সহিংসতা ও শিশু-কিশোরদের জীবনমান উন্নয়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেনÑ স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার রেজিস্ট্রার জেনারেল ও সরকারের অতিরিক্ত সচিব মো. রাশেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেনÑ উপ-রেজিস্ট্রার জেনারেল ও সরকারের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যসহ ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। সফটওয়ার ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এজন্য নিজেদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বাড়াতে হবে। অনলাইনে নিবন্ধন পদ্ধতি ভালোভাবে জানতে হবে, সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্থানীয় সরকার অ্যাওয়ার্ড প্রবর্তনে জেলা প্রশাসন গৃহীত কার্যক্রম তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com