সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

২৪ ঘন্টায় মৃত্যু-শনাক্ত দুই-ই কমেছে ৩৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৩ বার পঠিত

অনলাইন নিউজ : দেশজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১৮২ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৯০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৮৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।

স্বাস্থ্যের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত বছরের জুন-জুলাই মাসে করোনা পরিস্থিতির অবনতি হলেও আগস্ট মাসের দিকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। চলতি বছরের মার্চে এসে আবার পরিস্থিতির অবনতি শুরু হয়।

এপ্রিলে এসে পরিস্থিতি খারাপ হলে সরকার লকডাউন ঘোষণা করে। এর মাঝেই দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com