সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

অপেক্ষা, তবু যেতে চাই বাড়ি,যেকোনো উপায়ে ঘরে ফেরছে মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৬০ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাস সংক্রমণের বিস্তাররোধে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেকোনো উপায়ে ঘরে ফেরছে মানুষ। কিন্ত এই যাত্রাটা অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে বাস টার্মিনাল থেকেই ছাড়তে দেয়া হচ্ছে না কোনও দূরপাল্লার বাস। আর অধিকাংশ মানুষ পড়ছেন চরম দুর্ভোগে।

সোমবার (১০ মে) ইফতারের পর থেকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে এবং তার আশপাশে থাকা কাউন্টারগুলোতে মানুষ ভিড় জমিয়েছে কিন্তু বন্ধ রয়েছে কাউন্টার। বাড়ির পথে যাত্রার জন্য একটি যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকছেন দীর্ঘ সময়। কাউন্টারগুলো বন্ধ থাকলেও কাউন্টারের দায়িত্বরতরা ঘুরছেন আশপাশে।

সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলো যেগুলোও খোলা আছে সেগুলো পুলিশের উপস্থিতিতে পর্দা দিয়ে আটকে রাখা হয়েছে। অপেক্ষা শুধু পুলিশের অনুপস্থিতির। পুলিশ চলে গেলে যাত্রীদের আকর্ষণ করার চেষ্টা থাকলেও পুলিশ আসলে মুহূর্তে পরিবর্তন হয় বাস শ্রমিকদের আচরণ।

পুলিশ আসলে কাউন্টারে আশেপাশেও দাঁড়াতে দিচ্ছে না তারা। তবে বাস চলাচলে কঠোরতার সুযোগ নেয়ার চেষ্টা করছেন প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকরা।

বাবুল নামে নোয়াখালীর এক যাত্রী জানান, ঢাকায় কাজের সুবাদে থাকা হচ্ছে। শুনেছি লুকিয়ে হলেও কিছু গাড়ি চলে। কিন্তু এখানে এসে দেখছি কোনো গাড়িই নেই। মাইক্রোবাস ও প্রাইভেটকার থাকলেও কয়েকগুণ বেশি ভাড়া ও ঝুঁকির কথা ভেবে যাচ্ছি না।

এদিকে বাস না পেয়ে অনেকে বাড়তি টাকা আর ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মাইক্রোবাস ও প্রাইভেটকারে। তবে সেসব গাড়ি টার্মিনাল বা আশেপাশে দাঁড়াতে দেয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com