বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

আজিজুল হাকিম করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৯৫৯ বার পঠিত

বিনোদন নিউজ : অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হলেন নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। ৬১ বছর বয়সী এই অভিনেতা আজ বুধবার (২৫ নভেম্বর) হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। তার স্ত্রী জিনাত হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজিজুল হাকিম করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বাসায় ফিরেছেন। ছেলেসহ আমি ও হাকিম করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমরা দুজন বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। তবে হাকিমের শারীরিক অবস্থা খারাপ ছিলো।

তাকে ১০ নভেম্বর আমার আত্মীয় ডাক্তার জামিলের উদ্যোগে জরুরিভিত্তিতে শ্যামলিতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছে সে। অবশেষে সুস্থ হয়ে আজ বাসায় এলো।’

জিনাত হাকিম জানান, কন্যা নাযাহ হাকিম, জামাতা নাফিস ফুয়াদ শুভ, ভাগ্নে ডাক্তার জামিল ও ডাক্তার রবিন সার্বক্ষণিক আজিজুল হাকিমের সঙ্গে ছিলেন। এছাড়াও খোঁজ খবর রাখায় ও মানসিকভাবে পাশে থাকার জন্য তিনি আত্নীয় স্বজন, চিকিৎসক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আন্তরিকতা ও সকলের সেবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আজিজুল হাকিম তার ভক্ত, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের প্রতি ভালোবাসা জানিয়ে দোয়া চেয়েছেন। সবাইকে তিনি সাবধানতা অবলম্বন করে চলার অনুরোধও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com